30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মতলবে বাসচাপায় নারী নিহত, আহত ৪

অনলাইন ডেস্ক: মৃত খালাশাশুড়িকে শেষবার দেখতে যাওয়ার পথে বাসচাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালককে আটক করে সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ চালককে হেফাজতে নিয়ে বাসটি জব্দ করে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁর চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। আহতরা হলেন নায়েরগাঁও এলাকার ইজিবাইকচালক রোমান হোসেন (৪৫), সাদিয়ার শাশুড়ি খোরশেদা বেগম (৫৮), দেবর জিলানী (২৮) ও ননদ পারভীন (৪০)।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো. ইয়াছিন মিয়া জানান, তাঁদের জেঠাতো ভাই রুহুল আমিনের মা রাজিয়া বেগম (৫০) শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকাল ৮টায় জানাজা ও দাফনের কথা ছিল। সকালে তাঁরা একটি ইজিবাইকে করে মৃত স্বজনকে দেখতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’-এর একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালক কাউছারকে আটক করে কাছারি ঘরে রাখেন এবং সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে চালককে হেফাজতে নেন ও বাসটি জব্দ করেন।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ