31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

চট্টগ্রামের কেইপিজেডে দুই বন্য হাতির বিচরণ, এলাকায় আতঙ্ক

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকায় দুই বন্য হাতির অবাধ বিচরণে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতি দুটিকে কেইপিজেডের বিভিন্ন সড়ক ও দর্শনীয় স্থানে ঘুরতে দেখা যাচ্ছে। হাতি দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। তাদের কেউ কেউ আবার হাতির খুব কাছে গিয়ে ছবি ও ভিডিও করছেন। চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলার মতো ঘটনায় হাতি দুটি আরও উত্তেজিত হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলেও কেইপিজেড এলাকায় হাতি দুটিকে দেখা যায়। এ সময় সড়কের পাশে ভিড় করেন অনেকে। কয়েকজনকে নিরাপদ দূরত্ব বজায় না রেখে হাতির কাছাকাছি যেতেও দেখা যায়। এতে যেকোনো সময় হাতির আক্রমণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে সন্ধ্যার পর দেয়াঙ পাহাড় থেকে নেমে লোকালয় ও কেইপিজেডের বিভিন্ন এলাকায় বিচরণ করছে হাতির দল। দিনের বেলায় পাহাড়ে থাকলেও সন্ধ্যার পর তারা প্রায়ই নিচে নেমে আসে। হাতি দেখতে প্রতিদিন কেইপিজেডের সড়ক ও আশপাশে মানুষের ভিড় হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অনেকে হাতির কাছে গিয়ে ছবি ও ভিডিও করার পাশাপাশি চিৎকার, ঢিল ছোড়া এবং মোবাইল ফোনের ফ্ল্যাশ ব্যবহার করছেন। এতে হাতি ভয় পেয়ে বা উত্তেজিত হয়ে মানুষের দিকে তেড়ে আসতে পারে।

চট্টগ্রামের বাঁশখালী বন বিভাগের বনকর্মী মোহাম্মদ ফোরকান বলেন, বন্যপ্রাণীকে বিরক্ত করা বা কাছে গিয়ে উত্যক্ত করা মারাত্মক অপরাধ ও ঝুঁকিপূর্ণ। তার ভাষ্য, হাতি শান্ত থাকলেও বিরক্ত করলে হিংস্র হয়ে উঠতে পারে। তিনি পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার এবং হাতিকে কোনোভাবে উত্যক্ত না করার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও জানান, হাতি ও মানুষের নিরাপত্তায় বন বিভাগের ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক নজরদারি জোরদার করছেন।

দীর্ঘদিনের বিচরণ

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, প্রায় এক যুগ আগে বন্য হাতির একটি দল কেইপিজেডের দেয়াঙ পাহাড় এলাকায় আসা-যাওয়া শুরু করে। ২০১৮ সালের দিকে হাতিগুলো কেইপিজেড ও দেয়াঙ পাহাড় এলাকায় স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে বলে তারা জানান।

দেয়াঙ পাহাড়ের হ্রদ ও বনঘেরা এলাকায় হাতির দলটি বিচরণ করে। আনোয়ারার বটতলী ও হাজীগাঁও এবং কর্ণফুলীর কেইপিজেড-সংলগ্ন এলাকায় প্রায়ই হাতির দেখা মেলে। খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা হাতির কারণে ফসলের ক্ষতির পাশাপাশি মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে হাতির আক্রমণে কেইপিজেড এলাকায় প্রথম মানুষের মৃত্যু ঘটে। শুরুতে দলে দুটি বড় ও একটি ছোট হাতি ছিল। বিভিন্ন সময়ে আরও একটি বড় হাতিকে এ দলের সঙ্গে দেখা গেছে। স্থানীয়দের কাছে ওই হাতিটি ‘লেজ কাটা’ হাতি নামে পরিচিত।

কর্ণফুলীর বড় উঠান ও আনোয়ারার বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের কাছে দীর্ঘদিন ধরে বন্য হাতির বিচরণ আতঙ্কের কারণ হয়ে আছে। স্থানীয়রা জানান, গভীর রাতেও কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কের পশ্চিম বৈরাগ অংশে হাতিগুলোকে দেখা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ