31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

দেশখ্যাত ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৫২৭ রোগী

অনলাইন ডেস্ক: চাঁদপুরে দিনব্যাপী আয়োজিত বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খানের নেতৃত্বে দেশখ্যাত ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়েছেন। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে পূর্ব-রেজিস্ট্রেশন করা ৫২৭ রোগী বিশেষায়িত চিকিৎসাসেবা পেয়েছেন।

২০১৯ ও ২০২১ সালের আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে দেশের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের চিকিৎসকেরা অংশ নেন।

যেসব বিষয়ে চিকিৎসাসেবা

ক্যাম্পে গ্যাস্ট্রোএন্টারোলজিতে জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান, ডায়াবেটিক ও হরমোন বিষয়ে অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চর্ম ও যৌন রোগে অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, বন্ধ্যাত্ব রোগে অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাত-ব্যথা ও ফিজিক্যাল মেডিসিনে অধ্যাপক ডা. মো. শাহজামান খান, কিডনি রোগে অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক, গাইনি ও প্রসূতিবিদ্যায় অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী এবং মেডিসিন ও রিউমাটোলজিতে সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন সেবা দেন।

স্থূলতা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

চিকিৎসাসেবার পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity: New Concept; what health care providers need to know’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান এবং সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর। স্থানীয় চিকিৎসক, পরিচালনা পর্ষদের সদস্য ও আজীবন সদস্যরাও উপস্থিত ছিলেন।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর জানান, দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে চাঁদপুর ও আশপাশের অঞ্চলের ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ