30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে ‘সুশাসন ও প্রতিষ্ঠানসমূহ : বাংলাদেশে উন্নত সুশাসনের লক্ষ্যে জ্ঞান, নীতি ও অনুশীলনের সংযোগ’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

ডিআইইউ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বক্তব্য দেন।

সুশাসনে কার্যকর প্রতিষ্ঠানের গুরুত্ব

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের উন্নয়নকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে কার্যকর প্রতিষ্ঠান, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। এলডিসি-উত্তর রূপান্তর এবং উন্নত রাষ্ট্র গঠনে সরকার, একাডেমিয়া ও বেসরকারি খাতের শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গবেষণা ও তথ্যের ভিত্তিতে জাতীয় নীতি নির্ধারণে বিশ্ববিদ্যালয় এবং থিংক ট্যাংকগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, নতুন প্রতিষ্ঠিত সেন্টারটি গবেষণা, নীতি সংলাপ ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে বিশেষ ভূমিকা রাখবে। উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির আশা প্রকাশ করেন, সেন্টারটি দেশের জননীতি ও নেতৃত্ব উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন সুপারিশ

গোলটেবিল বৈঠকে দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও সুশাসন বিশেষজ্ঞরা জনপ্রশাসন সংস্কার, ডিজিটাল রূপান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকমুখী সেবা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ উপস্থাপন করেন।

নবপ্রতিষ্ঠিত সিজিএস গবেষণা, প্রশিক্ষণ, নীতি-আলোচনা ও নির্বাহী শিক্ষার মাধ্যমে বাংলাদেশের সুশাসন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ