অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়া বাজারের পোস্টমাস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী মো. রফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মরহুমের পরিবারের উদ্যোগে উপজেলার সাহেদাপুর গ্রামে নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় হাজী মো. রফিকুল ইসলামের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত ব্যক্তিরা তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, সাবেক নলুয়া বাজারের ব্যবসায়ী মনির হোসেন, যুবদল নেতা সুমন মিয়া, মরহুমের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন রুবেল, রাশেদুজ্জামান, রুমানুজ্জামানসহ পরিবারের সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. হাবিবুর রহমান। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদৌস লাভের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও উত্তম প্রতিদানের জন্যও প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কচুয়া উপজেলার ৯ নম্বর কড়উয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম মারা যান।




