31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

মতলব দক্ষিণে নজরুল বর্ষ–২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলায় নজরুল বর্ষ–২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে এম ইশমাম বলেন, শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব ও কৈশোরের সংগ্রাম এবং সাহিত্য সম্পর্কে আরও বেশি পড়তে ও জানতে হবে। এতে তাদের মধ্যে নজরুলের মানবিক ও উদার সাহিত্যের চেতনা বিকশিত হবে বলে তিনি উল্লেখ করেন।

মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মতলব সরকারি কলেজের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী ও প্রভাষক সাইফুল ইসলামসহ অন্য অতিথিরা।

কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শোভা সংগীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, সূর্যমুখী কচি-কাঁচা মেলার সংগীত প্রশিক্ষক নাজমুল আহসান খোকন, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক সজল মজুমদার এবং সনক আবৃত্তি সংসদের সভাপতি সাইদুল আরেফিন শ্যামল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন জানান, উদ্বোধনী দিনে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৮টি কিন্ডারগার্টেনের ‘ক’ বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ