31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

অনিয়ম-দুর্নীতির নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে: স্পিকার

অনলাইন ডেস্ক: অনিয়ম-দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, ক্ষমতায় এসে দলটি বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে এবং বিদেশি সাহায্যসহ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ বিদেশে পাচার করেছে।

রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্পিকার। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফিলিপাইনে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিরা কারাগারে থাকলেও বাংলাদেশে এ ঘটনায় জড়িত কারও বিচার হয়নি। তিনি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও লুটপাটের অভিযোগ তুলে বলেন, এর ফলে মানুষের জীবনে দুর্ভোগ বেড়েছে।

স্পিকার আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সম্পদ লুটের অভিযোগ করেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে লন্ডন, দুবাই ও আমেরিকায় সম্পদ থাকার কথাও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, আওয়ামী লীগ আমলের কিছু লোক এখনো প্রশাসনে থাকায় প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি আসছে না।

ভারতের প্রতি ইঙ্গিত করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে করদ রাজ্য বানানোর চেষ্টা করছে। তাঁর অভিযোগ, আগের সরকার ১৬-১৭ বছরে বাংলাদেশের স্বার্থের বদলে প্রতিবেশী দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে অসম চুক্তি করেছে। চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দেওয়া এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে পণ্য পরিবহনে যথাযথ শুল্ক না দেওয়ার কথাও তিনি বলেন।

সীমান্তে হত্যার অভিযোগ তুলে স্পিকার বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত থাকলেও সেখানে এমন ঘটনা ঘটে না।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ওমর আসাদসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ