31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালনের নির্দেশ হুইপ নিজানের

অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি।

সভায় হুইপ নিজান বলেন, সরকারের নীতিমালার বাইরে কিছু করা যাবে না। নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, মাদকসেবীদের আলাদাভাবে রাখার ব্যবস্থা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন।

চাঁদপুরকে ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র উল্লেখ করে তিনি ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কোস্টগার্ডের জব্দ করা মালামালের ঘটনায় আইন অনুযায়ী মামলা ও জড়িতদের আটকের নির্দেশও দেন তিনি।

শিক্ষা ব্যবস্থার বিষয়ে জেলার আট উপজেলায় মাত্র দুইজন সহকারী অফিসার দিয়ে কার্যক্রম পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন হুইপ। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার প্রজ্ঞাপন পরিবর্তন করে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।

পাসপোর্ট সেবা নিতে গিয়ে মানুষের হয়রানির অভিযোগ খতিয়ে দেখা এবং বিদেশগামীদের তিন দিনের প্রশিক্ষণ নিয়ে অযথা ভোগান্তি কমানোর আহ্বান জানান তিনি। সরকারি দপ্তরের প্রধানদের সভায় অনুপস্থিত থেকে প্রতিনিধি পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দেন।

জনপ্রতিনিধিদের বক্তব্য

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, ভূমি অফিসের সরকারি জায়গায় তাদের অফিস থাকা এবং মাদকাসক্তদের আস্তানা গড়ে ওঠার কথা বলেন। তিনি আইন ও সরকারি নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনের ওপর জোর দেন এবং চাঁদপুর সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয়তার কথা জানান।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান। চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান জেলা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিস্তারিত উপস্থাপনের কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা মাদক মামলায় আটক ব্যক্তিদের সহজে জামিন ঠেকাতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ