31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

হাজীগঞ্জে ইউএনও কার্যালয়ের দরজায় ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ সাইনবোর্ড

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন দক্ষতা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতার মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

তার দায়িত্বকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে স্থানীয়ভাবে প্রশংসা রয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনেও তার দক্ষতা, ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় মিলেছে বলে উল্লেখ করা হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে তাদের সমস্যা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনও ইবনে আল জায়েদ হোসেনকে সক্রিয় দেখা যায়। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অযথা বিড়ম্বনা বা সংকোচে না পড়েন, সে বিষয়েও তিনি গুরুত্ব দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। এতে লেখা রয়েছে, ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। নিচে রয়েছে, ‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’।

সাইনবোর্ডটি নিয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের অযথা সংকোচ বা দ্বিধা এই উদ্যোগে অনেকটাই কমবে।

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, “মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।”

তার এই উদ্যোগের লক্ষ্য সেবা প্রত্যাশী মানুষকে সহজে কাছে পাওয়া এবং সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ