30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ফরিদগঞ্জে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে বহির্বিশ্বে দেশের সুনাম সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা দিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয় মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী।

সম্মাননা প্রদান শেষে নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে মাশক্বুল কুরআন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের মৌলিক এবং সূক্ষ্ম নিয়মগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আয়োজক কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিশুদ্ধ তিলাওয়াত অনুশীলনে দক্ষ করে তুলবে এবং ভবিষ্যতে বিশ্বমানের হাফেজ ও ক্বারী হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ জানান মুফতী আবু তাহের সিদ্দিকী।

নাজমুস সাকিব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাতেও তিনি প্রথম স্থান অর্জন করেন।

ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শিক্ষার্থীদের উন্নত তিলাওয়াত অনুশীলনে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের হাফেজ-ক্বারীরা পাঠদান করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ