30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী

অনলাইন ডেস্ক: জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নুর মোহাম্মদ পাটোয়ারী।

দীর্ঘদিন ধরে স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নুর মোহাম্মদ পাটোয়ারী বর্তমানে মেঘনাপোষ্ট মাল্টিমিডিয়ার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক আদি বাংলা পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

সাংবাদিকতা জীবনে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, জনসেবামূলক ও প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও গুরুত্বপূর্ণ নানা ঘটনা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে নুর মোহাম্মদ পাটোয়ারী বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। বৈশাখী টিভির দায়িত্বের মাধ্যমে হাজীগঞ্জের মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনা আরও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করবেন তিনি। সংবাদ পরিবেশনে সত্যতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

নতুন দায়িত্ব পালনে হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া চেয়েছেন নুর মোহাম্মদ পাটোয়ারী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ