অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় বুধবার (১৬ সেপ্টেম্বর) আসছেন সৌদি আরব ও দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব।
ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামীম মুফতী আবু তাহের সিদ্দিকীর আমন্ত্রণে তিনি মাদরাসাটি সফর করবেন। সফরকালে তিনি শিক্ষার্থীদের মাশক্বুল কুরআনের বিশেষ ক্লাস পরিচালনা করবেন।
এ সময় শিক্ষার্থীদের তিলাওয়াতের শুদ্ধতা, মাখরাজ ও তাজবিদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বজয়ী একজন হাফেজের কাছ থেকে সরাসরি মাশক্বুল কুরআনের ক্লাস করার সুযোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে।
হাফেজ নাজমুস সাকিবের আগমনকে কেন্দ্র করে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর এই সফর শিক্ষার্থীদের কুরআন হিফজ ও তিলাওয়াতের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কুরআনের প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।




