27.4 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার#প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী#জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ঝর্না#বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির#স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস

জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ঝর্না

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঝর্না আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছ থেকে ঝর্না অ্যাওয়ার্ডটি নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২৫০০টি ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ঝর্না আক্তারও রয়েছেন।

ঝর্না ২০১৮ সালের স্নাতক (পাস) বি.এস.এস. পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৮০ পেয়ে এ সম্মান অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা অর্থ সম্মানী পেয়েছেন।

পুরস্কার গ্রহণের সময় তার সঙ্গে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকার। ঝর্নার এ কৃতিত্বে কলেজ গভর্নিং বডির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ