31.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী#জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ঝর্না#বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির#স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক

বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির

অনলাইন ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এর আগে মঙ্গলবার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর র‍্যাবের কার্যক্রম নতুন নামে পরিচালনার পথ তৈরি হয়। গতকাল থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত র‍্যাব সাড়ে ২২ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত বাহিনী হিসেবে কাজ করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসআরবির নিজস্ব পোশাক, লোগো, সদস্যদের ব্যাচ ও যানবাহনের রংসহ আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত করার কাজ চলছে। এসব পরিবর্তন বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তাই নতুন নামে কার্যক্রম শুরু হলেও প্রাথমিক পর্যায়ে মাঠপর্যায়ে র‍্যাবের বিদ্যমান সরঞ্জাম ও অবকাঠামো ব্যবহার অব্যাহত থাকছে বলে জানিয়েছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড ইন্তেখাব চৌধুরী।

র‍্যাবের সম্পদ ও জনবল হস্তান্তর

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে গত ১০ সেপ্টেম্বর পাস হয়। এতে র‍্যাবের জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সম্পদ ও দায়-দেনা নতুন বাহিনীতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, সুযোগ-সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে থাকা অর্থ, দায়-দেনা, চুক্তি, সম্পত্তি, হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও অন্যান্য দলিল এসআরবির কাছে হস্তান্তরের কথা আইনে বলা হয়েছে।

দায়িত্ব ও ক্ষমতা

আইন অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হবে। সরকারের প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্ধারিতসংখ্যক কর্মকর্তা, সশস্ত্র সদস্য বা কর্মচারীকে পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে ইউনিটটি গঠন করা যাবে। সদস্যদের পদবিন্যাস, নিয়োগপদ্ধতি ও চাকরির শর্ত বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে। পুলিশে কর্মরত অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে এসআরবির মহাপরিচালক করার বিধান রয়েছে। ইউনিটটির নিজস্ব পতাকা, প্রতীক ও নির্ধারিত পোশাক থাকার কথাও আইনে বলা হয়েছে।

জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং গুরুতর অপরাধ মোকাবিলা এসআরবির প্রধান দায়িত্বের মধ্যে থাকবে। বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা, গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ মোকাবিলার দায়িত্বও ইউনিটটির ওপর থাকবে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য বাহিনীকে সহায়তা করার দায়িত্বও দেওয়া হয়েছে। আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে এসআরবি ফৌজদারি অপরাধের তদন্ত করতে পারবে।

ফৌজদারি কার্যবিধি ও সংশ্লিষ্ট আইন অনুসরণ করে তল্লাশি, গ্রেফতার ও আলামত জব্দের ক্ষমতা থাকবে ইউনিটটির। এসআরবির সাব-ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা তদন্তকারী কর্মকর্তার নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

অভিযোগ নিষ্পত্তি ও শাস্তির বিধান

এসআরবি সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। একাধিক সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি অভিযোগ অনুসন্ধান করে প্রাথমিক সত্যতা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। পদোন্নতি, পদায়ন, বিভাগীয় শাস্তি, হয়রানি বা অন্যায্য আচরণসংক্রান্ত অভিযোগও এই ব্যবস্থার আওতায় আসবে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদস্যদের বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি ও পদোন্নতি বন্ধসহ বিভিন্ন লঘু ও গুরুদণ্ডের বিধান রাখা হয়েছে। বিভাগীয় আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ