অনলাইন ডেস্ক: কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি মনোনয়ন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, কচুয়ার শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন ও কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতেও তাঁরা কাজ করবেন বলে জানান।




