29.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু, কিশোর গুরুতর আহত

অনলাইন ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সায়েম নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রাধাসার গ্রামের আলমগীর বেপারীর ছেলে।

বাকিলা এলাকার ত্রিমোহনী থিম পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, ইয়াছিন তার পার্কে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, ইয়াছিনের বেতনেই তার মা সাবিনা ইয়াসমিনের ভরণপোষণ চলত এবং প্রায় সাত বছর ধরে ইয়াছিন পার্কটিতে কাজ করছিলেন।

আহত সায়েম পার্ক সংলগ্ন এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার বাম হাত থেঁতলে গেছে। রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ