26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’

অনলাইন ডেস্ক: একটি বিশ্ববিদ্যালয়ের সার্থকতা শুধু ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব কর্মজীবনে কীভাবে প্রয়োগ করছে এবং দেশ ও জাতির অগ্রগতিতে কী ভূমিকা রাখছে, তার ওপরও প্রতিষ্ঠানের উৎকর্ষ নির্ভর করে। এই লক্ষ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) যে মানসম্মত শিক্ষা ও ক্যারিয়ার সহায়ক পরিবেশ গড়ে তুলছে, শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) উদ্যোগে আয়োজিত ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ আয়োজনটি তার একটি উদাহরণ।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করা নবীন গ্র্যাজুয়েটদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাদের নিয়োগে ভূমিকা রাখা শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ‘সেরা নিয়োগকর্তা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন নবীন চাকরিজীবীদের উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সম্পর্ক আরও জোরদার করতে পারে।

অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল পরিবেশবান্ধব আয়োজন। প্রচলিত ফুলের তোড়ার বদলে কৃতী গ্র্যাজুয়েটদের হাতে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক ইনডোর প্ল্যান্ট তুলে দেওয়া হয়। গাছগুলোর সঙ্গে ‘আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনায়’ বার্তাও ছিল। এর মাধ্যমে পেশাগত সাফল্যের সঙ্গে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্পখাতের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গার্ড অব অনার, বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে গ্র্যাজুয়েটদের সম্মান জানানো হয়।

ড্যাফোডিল ইউনিভার্সিটির এ আয়োজন শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সেই সাফল্য উদযাপনের ধারাবাহিকতার দিকটি তুলে ধরে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ