33.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইব্রাহিম চৌধুরীকে নিয়ে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়#চাঁদপুর-হাইমচর সড়কের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষের দাবি#যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার

ইব্রাহিম চৌধুরীকে নিয়ে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

অনলাইন ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের লন্ডন সফর উপলক্ষে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের নবীন-প্রবীণ সাংবাদিক, লেখক, কবি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘জনমত’-এর সম্পাদক সৈয়দ নাহাস পাশা ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন।

বক্তারা ইব্রাহিম চৌধুরী খোকনের সাংবাদিকতা এবং উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। যুক্তরাজ্য ও বিদেশের সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা এবং গণমাধ্যমের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মতিয়ার চৌধুরী, সাইদ চৌধুরী, কবির বিন আনোয়ার, শহীদ আলী, আহবাব হোসেন, ড. আনসার আহমেদ উল্লাহ, উর্মি মজহার, রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী, ফারুক আহমেদ, ময়নুর রহমান বাবুল, মুজিবুল হক মনি এবং সৈয়দ এনাম।

এ ছাড়া সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি নেতা, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও আলোচনা হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ