33.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে মিসর#বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়#ইব্রাহিম চৌধুরীকে নিয়ে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়#চাঁদপুর-হাইমচর সড়কের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষের দাবি#যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়

অনলাইন ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দর করতে সাংবাদিকসহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন।

বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. দুলাল সাফা। সভায় কমিশনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পাওয়া গেছে। নির্বাচন কমিশনের কার্যকাল ৯০ দিন বহাল থাকবে। এ সময়ের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন, সদস্য নবায়ন, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সব প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে সঠিক নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করাও কমিশনের লক্ষ্য।

নির্বাচনকে আধুনিক ও সর্বজনগ্রাহ্য করতে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। আগামী ২৩ সেপ্টেম্বর সামাজিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় এবং ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্ধারিত ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিটের যেকোনো একটি থাকলেই ভোটার হওয়ার সুযোগ থাকবে।

সভায় কমিশনের সহ-প্রধান মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সায়েদ মিয়া এবং সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। মাদ্রিদে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ