
স্টাফ রিপোর্টার।
চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহায়ক শফিকুল ইসলামের গুরুতর অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে গনি-আয়েশা ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির কক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে শফিকুল ইসলামের চিকিৎসা ব্যয় নির্বাহে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, গনি-আয়েশা ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী ও সদস্য নেয়ামত হোসেন।
জানা যায়, শফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন চাঁদপুর সদর হাসপাতালের জরুরি চিকিৎসা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অসুস্থতার খবর দেখতে পেয়ে গনি-আয়েশা ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধারাবাহিকতায় তাঁর চিকিৎসার জন্য এই সহায়তা প্রদান করা হয়। অসুস্থ একজন মানুষের চিকিৎসায় তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।




