অনলাইন ডেস্ক: দ্বীনের দাওয়াত, ঈমানের মেহনত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
তাবলীগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—শহরের পুরান বাজার দোকান ঘর এলাকার মেঘনাপাড়ে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমা ময়দানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে প্যান্ডেল তৈরি ও আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই মুসুল্লিদের আগমন শুরু হয়েছে।
তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, ২২ অক্টোবর শুরু হওয়া এই জেলা ইজতেমা ২৪ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনের আয়োজনে কোরআন-হাদিসের আলোকে বয়ান, জিকির-আযকার এবং শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।




