27.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইব্রাহিমপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষ, উচ্ছেদ অভিযান#পূর্ব বিতারা ইউনিয়নে চাংপুর গ্রামকে এক ওয়ার্ডে রাখার দাবিতে মানববন্ধন#কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন#সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান#আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় থমকে গেছে হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন#চাঁদপুরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু#চাঁদপুরে ৪০০ একর কৃষিজমিতে ৫০টি ঝিল, উচ্ছেদ অভিযান#দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী#মতলব আল রশিদ ক্লাবের পুনরায় সভাপতি এমদাদ খান, সম্পাদক জিয়াউর রহমান জিয়া#ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ গ্রহণ

কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন

অনলাইন ডেস্ক: চীন সফর থেকে দেশে ফিরেই নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে কচুয়ায় যান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরেন মন্ত্রী। পরদিন সকালে কচুয়ায় পৌঁছে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি।

অনুষ্ঠানে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য জাতীয় ঐক্যের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

এ সময় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের আশ্বস্ত করেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ