30.4 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: মালদ্বীপের পার্লামেন্ট (পিপলস মজলিস)-এর স্পিকার আবদুল রহিম আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গত সোমবার (২৭ অক্টোবর ২০২৬) মালদ্বীপের রাজধানী মালেতে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের সংসদীয় যোগাযোগ জোরদারে মালদ্বীপের পিপলস মজলিসে ‘বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব দেন হাইকমিশনার। স্পিকার এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে দ্রুত ইতিবাচক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত বন্ধুত্ব গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।

সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন ও দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটির অর্থনীতিতে তাঁদের অবদানের স্বীকৃতির জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। জবাবে স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ