31.8 C
Bangladesh
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ#এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল#কবর জিয়ারতের মধ্য দিয়ে সম্ভাব্য মেম্বার প্রার্থী শরীফ তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু#স্বপন মাহমুদের পদত্যাগে আবেগঘন শাহমাহমুদপুর বিএনপির সভা#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ, অকৃতকার্য হয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই ফেল করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঘোষিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।

বরিশাল বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৫০ জন। যশোর বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাশের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। সিলেট বোর্ডে পাশের হার ৫০ দশমিক ৯০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

এসএমএসে ফল জানার পদ্ধতি

মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে HSC Space রোল Space পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ