19.7 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক#শাহরাস্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে সাত মাসেও অর্থ পাননি খামারি গিয়াস উদ্দিন#কোটি টাকা বিনিয়োগের খামারে সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন#হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ#শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা#কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী#চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসে জন্ম নিলো ছেলে সন্তান#ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার#চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী#তিন মাসে ১৫ নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির প্রভাবে চাঁদপুরের খুচরা বাজারে শীতকালীন ও নিয়মিত সবজির দাম এক লাফে বেড়েছে। তবে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির বাজারজাতকরণ পুরোদমে শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারসহ কয়েকটি প্রধান কাঁচাবাজারে স্থানীয়ভাবে উৎপাদিত সবজির পাশাপাশি ঢাকার কারওয়ান বাজার ও কুমিল্লার নিমসার বাজার থেকে প্রতিদিন সবজি আসছে। ব্যবসায়ীদের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা দামে।

সবজির বাজারে ঊর্ধ্বগতি

বাজারে পটল ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা থেকে বেড়ে কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০–৮০ টাকা দরের সিম এখন ১০০ টাকা কেজি। টমেটোর দাম ৬০ টাকা থেকে বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় উঠেছে। লাউয়ের দামও পিসপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। পাশাপাশি বেগুন ও মুলার দাম বাড়ছে।

সবজির দামে চাপ থাকলেও মুরগি ও অন্যান্য মাংসের দামে বড় পরিবর্তন নেই। ব্রয়লার ও সোনালী মুরগি ১৬০ থেকে ২৭০ টাকা কেজি এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাষের মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় এ বাজারে দাম নিয়ন্ত্রণে রয়েছে। তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা, রুই ৩০০ থেকে ৪০০ টাকা এবং কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি নদীর মাছ ও গুঁড়া মাছের সরবরাহ কম।

ইলিশের সরবরাহ কম

পদ্মা-মেঘনা নদীতে ইলিশের সংকট থাকায় চাঁদপুরের বাজারে মাছটির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভালো ও বড় আকারের ইলিশ কেজিপ্রতি ২,৭০০ থেকে ৩,০০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া অনুকূলে এলে এবং আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে শীতকালীন সবজি পর্যাপ্ত পরিমাণে বাজারে আসতে শুরু করলে কাঁচাবাজারের বাড়তি চাপ কমে আসতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ