19.9 C
Bangladesh
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব দক্ষিণে অঙ্গীকার বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান#হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান ও বিদায় অনুষ্ঠান#চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে দুটি আসন#কচুয়ায় বিতারা ইউনিয়নে উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময়#শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ#চাঁদপুরে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: এমপি মানিক#মেনাপুর ইসলামি মহাসম্মেলনে দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান#শিক্ষা জাতির মেরুদণ্ড, তোমরাই চাঁদপুরের মেরুদণ্ড: এমপি মানিক#শাহরাস্তিতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক

শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৭) নামে কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার উয়ারুক রাঢ়া কাজী বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল শাহরাস্তির আজাগোড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে কাভার্ড ভ্যানটির সঙ্গে ফয়সালের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ