19.9 C
Bangladesh
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব দক্ষিণে অঙ্গীকার বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান#হাইমচরে দারুন্নাজাত মডেল মাদ্রাসায় সবক প্রদান ও বিদায় অনুষ্ঠান#চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে দুটি আসন#কচুয়ায় বিতারা ইউনিয়নে উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময়#শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ#চাঁদপুরে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: এমপি মানিক#মেনাপুর ইসলামি মহাসম্মেলনে দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান#শিক্ষা জাতির মেরুদণ্ড, তোমরাই চাঁদপুরের মেরুদণ্ড: এমপি মানিক#শাহরাস্তিতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক

শাহরাস্তিতে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে গর্ভধারিণী মা’কে ভরণপোষণ ও চিকিৎসার খরচ না দিয়ে ৬৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর, বসতঘর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় মা সালমা বেগম (৬৫) শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল বিকেলে শাহরাস্তি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াপাড়া পুরান বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সালমা বেগমের স্বামী ইব্রাহিম খলিল মারা গেছেন। তাঁর ছেলে শাহপরান (৩২) ও পুত্রবধূ ফাতেমা আক্তার লিমা (২৬) প্রায় দেড় বছর ধরে আলাদা বসবাস করছেন। অভিযোগকারীর দাবি, এ সময়ে তাঁরা তাঁর ভরণপোষণ ও চিকিৎসার খরচ বহন করেননি। আশপাশের লোকজনের সহায়তায় তিনি কষ্টে জীবনযাপন করছেন।

সালমা বেগম অভিযোগ করেন, ভরণপোষণ ও চিকিৎসার খরচ চাইলে ছেলে ও পুত্রবধূ তাঁকে গালমন্দ ও মারধর করেন। তাঁরা পুরনো বসতঘর ভাঙচুরের পাশাপাশি নতুন ঘর নির্মাণেও বাধা দিয়ে আসছেন। বিষয়টি জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিক সালিশি বৈঠক হলেও সমাধান হয়নি বলে অভিযোগে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, বুধবার বিকেলে জরাজীর্ণ ঘরটি নির্মাণের সময় ছেলে ও পুত্রবধূ সেখানে গিয়ে বাধা দেন। প্রতিবাদ করলে তাঁরা সালমা বেগমকে কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর ডান হাতের কবজি, শিন, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর চিকিৎসা দেওয়া হয়।

সালমা বেগমের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাঁকে ও তাঁর মেয়েকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

সালমা বেগম বলেন, বিয়ের পর থেকে তাঁর ছেলে কোনো ভরণপোষণ দেননি; বরং তাঁকে কয়েকবার মারধর করেছেন। জরাজীর্ণ ঘরের চাল ও চারদিকের বেড়া নষ্ট হয়ে যাওয়ায় তিনি সহযোগিতায় ঘর নির্মাণের উদ্যোগ নেন। এ সময় ছেলে তাঁকে বাধা ও মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ