29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর পৌরসভার ড্রেনে গ্যাস বিস্ফোরণ: মা-ছেলে সহ আহত-৩

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাস বিস্ফোরণ ঘটে মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো: রাহিম (৮) আহত হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুরের দিকে কদমতলা এলাকায় পৌরসভা কমিউনিটি হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী এবং রোহান তাদের ছেলে। রোহান ওই এলাকায় বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো: হান্নানের ছেলে। রাহিমও ওই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা-ছেলে ও শিশু রাহিম ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়োগ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনই কম বেশি আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা-ছেলে দু”জনকে ভর্তি দিয়ে পর্যবেক্ষনে রাখা হয়েছে। আর অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিস্কার রয়েছে। কিভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর আলাদা দল এবিষয়ে কাজ করছে। ড্রেনেজ লাইনে গ্যাস কিংবা বিস্ফোরক দ্রব্যের কারণে বিস্ফোরণ ঘটতে পারে এমন কোন উপসর্গ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ