27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে মোটরসাইকেল-অটো রিক্সা সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা ও অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে আরো ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ১২টায় শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ছাত্রদল নেতার নাম সমুদ্র মাল (২৬)। সে চাঁদপুর পৌরসভা ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। সে বাবুরহাট মাল বাড়ির বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মৃত মনির মালের ছেলে। আর নিহত অটোরিকশা চালকের নাম ইসমাইল (২০)। তিনি নাটোরের বাসিন্দা।

স্হানীয়রা জানান, জেলা জজ কোর্ট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ছাত্রদল নেতা সমুদ্র মাল শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাবুরহাট বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘোরানোর সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে আরো ৩জন আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহত দু”জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দু”জনকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত দু”জনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: বাহার মিয়া বলেন, নিহতের লাশ দুটো থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনে প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ