26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে কোস্টগার্ডের সেবা প্রদান

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে অসুস্থ লঞ্চ যাত্রীকে কোস্টগার্ড জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এতথ্য জানান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার জনৈক ব্যক্তি তার অসুস্থ বোনকে নিয়ে অক্সিজেন সিলিন্ডার সহকারে উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে ভোলার ইলিশা ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
লঞ্চটি সকাল ১১ টায় চাঁদপুর মাঝেরচর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তির জীবনের ঝুঁকি দেখা দেয়।
তৎক্ষণাৎ রোগীর ভাই কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার সহ হাইস্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করেন। অতঃপর মেডিকেল টিম রোগীকে অক্সিজেন প্রদান করেন এবং হাইস্পিড বোট যোগে চাঁদপুর প্রেসক্লাব ঘাটে নিয়ে আসেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইবনে সিনা হাসপাতালে (ধানমন্ডি) স্থানান্তর করা হয়।

জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ