27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বিএসটিআই’র নিবন্ধন না থাকা জরিমানা

ষ্টাফ রিপোটার॥   চাঁদপুরে বিএসটিআই”র মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করা এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩টি খাবার তৈরির কারখানা মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ আগস্ট) দুপুরে শহরের পুরাণবাজার এলাকায় চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো: আনিসুর রহমান।

বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসটিআই আইন লঙ্ঘন করায় শহরে পুরাণবাজার মেরকাটিজ রোডে মেসার্স সিটি ফুড প্রোডাক্টস মালিককে ১০ হাজার টাকা, ওই এলাকার মেসার্স আদি মিষ্টি মেলার মালিককে ২ হাজার টাকা এবং রয়েজ রোড এলাকার মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্টস মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো: আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: হাফিজুর রহমান। জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা আমিনুল ইসলাম শাকিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ