26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৮০ হাজার জরিমানা

ষ্টাফ রিপোটার। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক  চাঁদপুর  মুন্সিরহাট ও মতলব  বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মূল্য তালিকা না থাকায় মুন্সিরহাট বাজারে আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা, একই অপরাধে গাজী ট্রেডার্সকে ২ হাজার টাকা মতলব বাজারে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ভাই ভাই হোটেল এন্ড কেবিনকে ১০ হাজার টাকা,  একই অপরাধে আদি গান্ধি ঘোষকে ২০ হাজার টাকা,  ঘোষ কেবিনকে ৩০ হাজার টাকা, মুসলিম সুইটমিটকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেলকে ৫ হাজার টাকা এবং পঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় বাবুল মাংসের দোকানকে ৫ হাজার টাকা সহ মোট  ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিশোধ করেন। অভিযুক্তরা পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর  একটি টিম সার্বিক সহায়তা প্রদান করন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ