27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

”তারুন্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মানে গনমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরে তারুন্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মানে গনমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদ উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সত্য প্রকাশ করেন, তাহলে যারা সুশাসনের পরিপন্থী কাজ করবেন তারা দ্বিতীয়বার চিন্তা করবেন, আমরা প্রায় সময় এই জায়গাতেই ভূল করে থাকি। মিডিয়া কর্মী যারা আছেন, মিডিয়া কর্মী হিসেবে কাজ করেন তাহলেই খুশি হবো, আপনি ভোটার হিসেবে ভোট দিতে পারেন, দলীয় রাজনীতিতে অনুপ্রানিত হয়ে যান, দলীয় রাজনীতিতে অংশগ্রহন করেন, তখন একজন সাংবাদিক এই যুগে সত্যটা প্রকাশ করতে পারে না, সে কারো না কারো পক্ষপাতিত্ব করবেন। আংশিক সত্য ও মিথ্যা প্রকাশ করবেন না। আমাদের উচিত জনগনের উপর নির্ভর করা। জনগন সিদ্ধান্ত নিবেন কারা রাজনীতিবিদ হবেন, ভবিষ্যতে রাষ্ট্র কারা চালাবেন, কারা ক্ষমতায় আসবেন। 

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূর আলম দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো: সাঈদ হাসান। শুরুতেই জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

প্রবন্ধ উপস্থাপন করেন, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। সেখানে গনমাধ্যমের ভূমিকা, বৈষম্য কি, তারুন্যের উৎসব, নতুন বাংলাদেশের সুচনা, তারুন্যের জনসচেতনতামূলক কার্যক্রম, তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, গুজব, ফেইক নিউজ, ফ্যাক্ট চেকিং ইত্যাদি বিষয়ের উপর কম্পিউটার স্ক্রীনে ডকুমেন্টেশন প্রদর্শন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ