27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন

ষ্টাফ রিপোটার ॥  ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মানববন্ধনের যৌথ আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের দাবী হচ্ছে-২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, গ্রাহক আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালী।

বক্তারা বলেন, বেশ কয়েকটি দাবী নিয়ে আমাদের গ্রাহক ফোরামের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসলামী ব্যংক থেকে এস.আলম গ্রুপ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের এই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা।

২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে জাল সার্টিফিকেটের মাধ্যমে যত অবৈধ নিয়োগ হয়েছে। তন্মধ্যে চট্টগ্রাম পটিয়া থানারই ছিল ৫ হাজার নিয়োগ। তাদের এসব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং আগামীতে স্বচ্ছতা বজায় রেখে নতুন করে মেধাবিদের নিয়োগ দিতে হবে। এস.আলম কর্তৃক নিয়োগকৃত যেসব কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে, তারা এখন ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়। এসব দাবী না মানলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ