26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে এমপি প্রার্থী ড. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের পথসভা

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার দুপুরে সুলতানাবাদ ইউনিয়নের টরকী গ্রামে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ড. জালাল উদ্দিন। বিকালে ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদ গ্রামে মফিজু মিজি বাড়িতে প্রধান অতিথি হিসেবে পথসভায় যোগদান করেন তিনি।

এসময় এমপি প্রার্থী ড জালাল উদ্দিন বলেন, আমি আপনাদেরই সন্তান। কারো ভাই কারো চাচা জেঠা। আপনাদের সেবা করার জন্য আমাকে ১২ তারিখ একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই প্রথমেই মতলবকে মাদকমুক্ত করতে আমি অঙ্গীকারবদ্ধ। কারণ মাদক পরিবার সমাজ ও যুবসমাজ ধ্বংস করে। পাশাপাশি মতলব হবে শহর। রাজধানীর সঙ্গে হাইওয়ে কানেক্টেড হবে। দেড় ঘন্টায় ঢাকা যাতায়াত হবে। এবং মতলবে ইন্ডাস্ট্রি হবে বেকার সমস্যা দুর করবো। আমার নেতা তারেক রহমান বলেছেন তার একটি প্লান আছে, আমিও সেই সুত্র ধরে বলতে চাই আমারও একটা প্লান আছে মতলব নিয়ে। মতলব হবে শহর। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সুলতানাবাদ ইউনিয়নের পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিক মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, চাঁদপুর জেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মামুন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুবদল নেতা মোঃ আলআমিন প্রমুখ।
ইসলামাবাদ ইউনিয়নের পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু প্রমুখ। উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, যুবদল নেতা ইব্রাহিম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সহ শত শত নেতাকর্মী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ