হাজীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে হাজীগঞ্জের দক্ষিণ বড়কুলে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় এ গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,প্রবাসী মনির হোসেন লিটন।
এসময় বক্তারা বলেন- আলোচনা সভায় বক্তারা বলেন-জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার টেকসই উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার মমিনুল হকই একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে হাজীগঞ্জ–শাহরাস্তি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন দিনু, প্রবাসী শাহাজান, ফারুক, নজরুল ইসলাম, কামাল হোসেন, আমির হোসেনসহ ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা এবং ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানান।




