26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই

মতলব উত্তর প্রতিনিধি: ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, আমি আমি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ড.জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে জনগণের কল্যানে কাজ করে যেতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে চাই। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে খেলাধুলার বিকল্প নাই। যত বেশি খেলাধুলার টুর্নামেন্ট হবে ততবেশি মাদকমুক্ত সমাজ গড়বে। আমাদের তরুন সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলাকে বেশি করে প্রাধান্য দিতে হবে।

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধমূলক কর্মকন্ড থেকে দূরে রাখা সম্ভব। নিয়মিত শারীরিক চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।

রোববার (৫ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উজ্জ্বল ফরাজী আরো বলেন, খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে ব্যস্ত থাকলে তরুণদের নেশা ও অনৈতিক কাজের প্রতি আগ্রহ কমে যায়। ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন যুবকদের মধ্যে ঐক্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে ফলাফল অমীমাংসিত থাকায় ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে পৌর কিংস ইলেভেন ৩-২ গোলে একুশে ক্লাব চাঁদপুরকে পরাজিত করে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে ওঠে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ উজ্জ্বল ফরাজী ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম মামুন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর সরকার, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ তমিজ বেপারী, সমাজ সেবক মোঃ সজিব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, ছেংগারচর পৌর যুবদল নেতা ইনাল শাহিন আহমেদ শিপন, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড় ।

টুর্নামেন্টের পরিচালনা করেন- ক্রীড়াবিদ মহিবুল্লাহ বেপারী, আক্তার ও মির্জা মন্টি। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ