30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার: “তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে করি অঙ্গীকার, আজকের প্রত্যয়ে সুন্দর আগামীর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ও চাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, আমাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি, তাই আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই। তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এড. এ কে এম সেলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার মো: রবিউল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন শাহরিন আফরিন, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন), চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানছুরা আক্তার। পরে ডকুমেন্টারি ( ভিডিও) প্রদর্শনী ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, মোহাম্মদ মুস্তাফা কামাল, উপ পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুর।

পরে ঔষধ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ