30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় সন্ত্রাসীবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল গ্রেফতার

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ কচুয়া উপজেলা আ”লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাস দমন আইনে পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত: আইয়ুব আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ মো: আজিজুল ইসলাম আকাশ।

পুলিশ জানায়, আজই তার বিরুদ্ধে কচুয়া থানার এসআই মো: আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেন। হেলাল ওই মামলায় প্রধান আসামি।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানাধীন পালাখাল ইউনিয়নে এনায়েতপুর গ্রামে জনৈক জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র করছিলেন।

এজহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিকল্পনার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছে।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম আকাশ বলেন, অ্যাড. হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ