27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

বাংলাদেশের মানুষ অসহায় অবস্থায় — বরকত উল্যাহ ভুলু

বিশেষ প্রতিনিধি ॥ বর্তমান ফ্যাসিষ্ট সরকার কর্তৃক তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে চাঁদপুর সদর থানা ও পৌর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলু।

তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ অসহায় অবস্থায় রয়েছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার নির্দেশে অসহায় মানুষকে মুক্ত করতে হবে। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক হলো স্বামী-স্ত্রীর মতো। তা সকলেই জানে। ভারতের কথা ছাড়া বর্তমান সরকার কিছুই করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক। আমাদের তারণ্যের অহংকার যেদিন বাংলাদেশ বিমান বন্দরে অবতরণ করবেন সেদিন কেউ আমাদের আটকাতে পারবে না। কুমিল্লা বিভাগ থেকেই সরকার পতন আন্দোলন করা হবে।

পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. সেলিম উল্যাহ সেলিম।থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল হক মন্টু, চাঁদপুর সরকারী কলেজের সাবেক জিএস মোশাররফ হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির বেপারী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা এড. শিরিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা তাঁতী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। সমাবেশের শুরুতে কোরআন তেলওয়াত করেন থানা বিএনপির কোষাধ্যক্ষ মাওলানা জসিমউদ্দিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ