30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার এবং বিমানবন্দর চালুর উদ্যোগ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে ঠাকুরগাঁও বড়মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে। তবে বিমানবন্দরকে কার্যকর ও টেকসই করতে এলাকায় কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। তিনি জানান, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে শিগগিরই বিনিয়োগকারী আনার আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে চীন থেকে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞ আনার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে স্থানীয়ভাবে বিনিয়োগের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি তরুণ ও যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরির আহ্বান জানান।

শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন

রাষ্ট্রপতি জানান, ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কেনা ও মূল্য পরিশোধ করা হয়েছে এবং ভাইস চ্যান্সেলর দায়িত্ব নিয়েছেন। সোমবার সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

তিনি বলেন, জেলার একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও পূরণ হয়েছে। স্থান নির্ধারণ করা হয়েছে এবং আগামী বছর থেকে সেখানে শিক্ষার্থী ভর্তি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া জেলায় একটি স্পোর্টস ভিলেজ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ, আধুনিক তথ্য কমপ্লেক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দীর্ঘদিন পরিত্যক্ত শিবগঞ্জ বিমানবন্দর চালুর আশাও ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সংঘাতমুক্ত সমাজের আহ্বান

তরুণ সমাজকে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসক ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাতে না জড়িয়ে নিজ নিজ মতবাদ প্রচারের আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও সমঅধিকারের ভিত্তিতে মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের রাজনীতিতে ‘সমঝতার রাজনীতি’ প্রতিষ্ঠার প্রত্যাশাও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ