31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদের স্মরণসভা ও দোয়া

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৫৫নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানারা আক্তার সুমি, সভাপতি মোহাম্মদ আবুল কাশেম খান এবং সহ-সভাপতি ও বিদ্যুৎসাহী ইমরান খান ইমু উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন খান পিন্টু এবং জিলানি কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম মুরাদ।

৬নং মৈশাদী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তাদের বক্তব্য ও দোয়া

স্মরণসভায় বক্তারা মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদের কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা মোঃ আব্দুর রশিদের আত্মার মাগফিরাত ও জান্নাত নসিবের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সূত্র: দৈনিক আদি বাংলা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ