31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরের কৃতি সন্তান মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও

প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা, জনবান্ধব কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাহমুদা জাহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান। কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রশংসা অর্জন করেছেন। এর আগে কুমিল্লা জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা রয়েছে। কর্মদক্ষতা ও জনবান্ধব উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায়ে এই সম্মাননাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মাহমুদা জাহানের এই অর্জনে চাঁদপুর ও মতলবের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এ সাফল্য ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনসেবায় ভূমিকা রাখতে তাকে অনুপ্রাণিত করবে।

সূত্র: দৈনিক আদি বাংলা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ