31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

সিলেট বোর্ডে পুনঃমূল্যায়নে বদলেছে ২ হাজার ৫৮৭ শিক্ষার্থীর ফল

অনলাইন ডেস্ক: চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের পর সিলেট শিক্ষা বোর্ডে ২ হাজার ৫৮৭ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১২১ জন। আর ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ফল পুনঃমূল্যায়নের জন্য এবার ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের পক্ষ থেকে মোট ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করা হয়।

পুনঃমূল্যায়নের পর ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে। একই সঙ্গে ১ হাজার ২৮৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। তবে ১৪৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে।

ফলাফলে ১৫৭ জন শিক্ষার্থী ফেল থেকে ফেলই করেছেন। গ্রেড পরিবর্তন হয়েছে ৯৮৬ জনের। ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন।

এসএসসির মূল ফলাফল

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮৯ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৭৯ জন। পাস করেন ৫১ হাজার ৯৫৭ জন। বোর্ডে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৮৩৬ জন। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ৬৭ শতাংশ অকৃতকার্য হন। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ছিলেন।

বিভাগভিত্তিক ফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬০৮ জন; তাঁদের মধ্যে ছেলে ১ হাজার ৬৮৪ এবং মেয়ে ১ হাজার ৯২৪ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন—ছেলে ২৪ এবং মেয়ে ৯৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৮ জন; তাঁদের মধ্যে ছেলে ৩৭ এবং মেয়ে ৭১ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ