মতলব প্রতিনিধি: মতলব বাজারে অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার) মাহফুজুর রহমানের প্রধান কার্যালয়ে বদলিজনিত বিদায় এবং নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ হাসান সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মতলব পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মতিউর রহমান। বিশিষ্ট ব্যবসায়ী মো. রিপন পাটোয়ারী এবং অগ্রণী ব্যাংক পিএলসি চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মুহা. মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. মনির হোসেন, সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, চাঁদপুর শাখা; মো. জাকির হোসেন খাঁন, সাবেক এসপিও ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত); সফিউল আলম, এসপিও, আঞ্চলিক কার্যালয়; আমির হোসেন, সভাপতি, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী ব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ হাসান সিদ্দিকী।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর স্টেশন রোড শাখার এসপিও মো. আলমগীর হোসেন ফরাজী, নতুন বাজার শাখার এসপিও কাজী কাউছার হোসেন, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেন প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর রাও নাগ, আইসিডিডিআর,বি-র প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “গ্রাহকসেবার মান উন্নত করা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাই ব্যাংক কর্মকর্তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বিদায়ী ব্যবস্থাপক মাহফুজুর রহমান অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে মতলব বাজার শাখায় দায়িত্ব পালন করেছেন। আশা করি, নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ হাসান সিদ্দিকীও সেই ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করবেন।”
বক্তারা বিদায়ী ব্যবস্থাপক মাহফুজুর রহমানের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নবাগত ব্যবস্থাপককে আন্তরিক স্বাগত জানান। একইসঙ্গে মতলব বাজারকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন ব্যবস্থাপক কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মতলব বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।




