31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন, বাংলাদেশের সূচি চূড়ান্ত

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’ চলাকালে ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর প্রস্তুতির মধ্যে ট্রফি উন্মোচনকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রতিযোগিতাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলকে নতুন যুগে নিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি করেছে।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

বাংলাদেশের ম্যাচ সূচি

২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে। ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

বাংলাদেশের তিনটি ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা

২৮ সেপ্টেম্বর: সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা

১ অক্টোবর: ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ