30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে মেঘনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিক করতে এসে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ নারায়নগঞ্জ শাখার শিক্ষার্থী সুসমিত সাহা’র মরদেহ উদ্ধার করেছের্ ।

সুসমিত সাহা বি-বাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা গ্রামের শুবিংশু সাহার ছেলে।

কোন্টগার্ড কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসা নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এ- কলেজের কিছু ছাত্র ও ছাত্রী গোসল করতে মেঘনা নদীতে নামে। এদের মধ্যে ১০ম শ্রেণির দু’জন ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তৎক্ষনিক সকল ছাত্ররা মিলে শাহরিয়ার ইশতিয়াক শামস (১৪)কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। আর ১০ম শ্রেণির সুসমিত সাহা নিখোঁজ থাকে।
পরবর্তীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধারে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ এন্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে আজ রবিবার মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে সুসমিত সাহা (১৫)র মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এতথ্য জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ