29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে


স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আগামী ১৮ জুন ৩ লাখ ৪৭ হাজার ৯৪৭জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬মাস থেকে ১১মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ১৯২জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৫৫ জন।


বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা: জাহিদুর জামান, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির ও রহিম বাদশা, লক্ষন চন্দ্র সুত্রধর প্রমুখ।


ওরিয়েন্টেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ওইদিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে ”মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান” এই বার্তাটি প্রচার করতে হবে। অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না।


সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারিরীক বিকাশে সাহায্য করে। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। তবে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ