27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

ট্রাফিক পুলিশের অভিযানে লাইসেন্সহীন গাড়ি আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে লাইসেন্সহীন গাড়ি, চালক ও অতিরিক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৫ টি মামলা ও ১০টি গাড়ি আটক করা হয়।

ট্রাফিক পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম এর নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল নাহিয়ান ও টিআই বুরহান (মতলব) এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাবুরহাট ট্রাফিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয়।

পরে ট্রাফিক আইনের বিধান অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় জরিমানাসহ মামলা দেয়া হয়।

চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান চলছে। চাঁদপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ