30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে প্রচন্ড গরম ও বিরুপ আবহাওয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যার প্রায় তিনগুণ শিশু রোগী ভর্তি হয়েছে।

গত ৩ দিনে হাসপাতালটিতে প্রায় দেড় শতাধিক শিশু রোগী ভর্তি হয়েছে। এসব রোগীর মধ্যে জ্বর, ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগের সংখ্যা বেশি। একদিনেই হাসপাতালে ৬০ জন শিশু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ১শ’ ৫২ জন শিশু রোগী ভর্তি রয়েছে। পুরো শিশু ওয়ার্ডে নির্ধারিত বেডের বেশী শিশু রোগী ভর্তি হওয়ায় বিছানা সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু রোগী

সোমবার দুপুরে সরোজমিনে চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছে। বিছানা সংকটে করিডোর ও বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছেন রোগীরা। শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দেড় শতাধিক। এছাড়া রোগীদের অভিযোগ প্রচন্ড লোডশেডিং ও জেনারেটর ব্যবস্থা না থাকায় শিশু রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ